মঙ্গলবার থেকে ক্যাম্পাসে টিকা নিতে পারবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৫:০১ পিএম

আগামী মঙ্গলবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা।

রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, প্রথম দিন স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষের দুই শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। পরে অন্য বর্ষের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। টিকা নিতে আসা শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের মূল কপি ও ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। তবে কোন টিকা দেওয়া হবে তা নিশ্চিত করেননি তিনি।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবির হোসেন বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে মেডিকেল সেন্টারকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। যারা আগে আসবেন তারা আগে টিকা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত