দেবতাখুমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৮:৫৯ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দেবতাখুমে পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটন কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফেরদৌস সরদার (২৬)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার লোকমান সরদারের সন্তান।

রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির জানান, ঘটনাস্থল থেকে ফেরদৌস সরদারের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, টুরিস্ট গাইড নিয়ে আটজনের একটি দল দেবতাখুমে বেড়াতে যায়। সেখানে যাওয়ার সময় হঠাৎ ফেরদৌস পানিতে পড়ে যান। সবাই মিলে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত