ষষ্ঠ মেয়াদে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১:৫৮ পিএম

বিকেএমইএ পরিচালনা পরিষদের (২০২১-২৩) সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান। এ নিয়ে টানা ষষ্ঠ মেয়াদে তিনি বিকেএমইএর সভাপতি নির্বাচিত হলেন। ৩৫ সদস্যের এই পরিচালনা পর্ষদে নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ হাতেম, সিনিয়র সহসভাপতি পদে মনসুর আহমেদ নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, আখতার হোসেন অপূর্ব ও আশিকুর রহমান। এছাড়া সহসভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল। গতকাল সোমবার বিকেএমইএর ঢাকা কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ পর্ষদে ২৬ পরিচালক হলেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এমআই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আবদুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদ উল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুৎফর রহমান ও হারুন অর রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত