নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০১:০৫ পিএম

নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম (৭৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বদিউল আলম সেনবাগের কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।

নোয়াখালী জেলা কারাগার সূত্র জানায়, বৃদ্ধ হাজতিদের কারা হাসপাতালের পাশের ওয়ার্ডেই রাখা হয়। সোমবার দিবাগত রাত ১টার দিকে বদিউল আলম হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক প্রথমে কারা হাসপাতাল নেওয়া হয়, পরে উন্নত উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।   

নোয়াখালী জেল সুপার ফনী ভুষণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত