শিবচরে ৫১ জেলেকে ১ বছর করে কারাদন্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২:৪৩ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে মাদারীপুরের শিবচরে ৫১ জেলেকে এক বছর করে কারাদন্ড ও চার জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ২টা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি, চরজানাজাত ও বন্দরখোলা এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ ৫৫ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫৫ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ৫১ জনকে এক বছর করে সাজা ও ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত