ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ৮২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৬৩ এবং ঢাকার বাইরে ৪৮ জন। আর অক্টোবর মাসের ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৫৩২ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৭৬৬ আর বাকি ১৬২ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ৭২৯ রোগী ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ১৯ হাজার ৭১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
