সুন্দরবন থেকে ১১ জেলে আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:৩৭ পিএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধ উপায়ে মাছ ও কাঁকড়া ধরার সময় পৃথক দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ। গত বুধবার রাতে তাদের আটক করা হয়।

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকতা এসও সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খালে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধ উপায়ে মাছ ও কাঁকড়া আহরণ করার সময় সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ফাঁস জাল, কল জাল, খাল পাটা জাল ও দুটি নৌকা উদ্ধার করা হয়। আটকরা সবাই খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।

এ ছাড়া পৃথক অভিযানে রায়মঙ্গল নদী সংযুক্ত ছায়া নদীর মুখ থেকে ফাঁস জাল সংযুক্ত নৌকাসহ আরও চারজনকে আটক করা হয়েছে। আটকরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত