সাউথইস্ট ব্যাংকের ‘জে পি মরগান অ্যাওয়ার্ড’ অর্জন

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১২:০১ এএম

সাউথইস্ট ব্যাংক লিমিটেড যুক্তরাষ্ট্রভিত্তিক জে পি মরগান চেজ ব্যাংক এনএ’র ‘ইউএস ডলার ক্লিয়ারিং এমটি-১০৩ স্ট্যান্ডার্ড কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। গতকাল সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন জে পি মরগান চেজ ব্যাংকের বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিসের নির্বাহী পরিচালক এবং ট্রেজারি সার্ভিস, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান সাজ্জাদ আনামের কাছ থেকে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন। উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক জে পি মরগান চেজ ব্যাংকের কঠোর স্ট্রেইট থ্রো প্রসেসিং (এসটিপি) মানদন্ড মেনে এমটি-১০৩ প্রক্রিয়াকরণে ৯৮ দশমিক ৯৫ শতাংশ এসটিপি বজায় রাখতে সক্ষম হয়। এই উচ্চমান বজায় রাখার স্বীকৃতি হিসেবে সাউথইস্ট ব্যাংক এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। সম্পদের ভিত্তিতে জে পি মরগান চেজ ব্যাংক এনএ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম ব্যাংক। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত