হেফাজত তাণ্ডব নিয়ে গণশুনানি

অনুরোধ করেও প্রশাসনের সহায়তা মেলেনি

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০১:২৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরের ২৬ থেকে ২৮ মার্চ চালানো হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডবের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শহরের সার্কিট হাউজে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাসের উদ্যোগে গঠিত গণকমিশনে এ শুনানি হয়।

দিনভর শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জাসদ সভাপতি আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ নাগসহ ২০ জন সাক্ষ্য দেন।

এ সময় আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নূরুল আনোয়ার, গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত