হাইকোর্টে স্থায়ী হলেন ৯ বিচারপতি

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৩:০৮ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তারা হলেন বিচারপতি মুহম্মদ মাহবুব-উল  ইসলাম, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ৯ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

২০১৯ সালের ২০ অক্টোবর এ ৯ জনকে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত