করোনা আক্রান্তদের চিকিৎসায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে ৯০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান ও বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মাহবুবুল হকের কাছে অক্সিজেন কনসেন্ট্রেটরগুলো হস্তান্তর করেন।
×
