মেষ : শনি একাদশপতি এবং দশমপতি হওয়া সত্ত্বেও জাতকের শারীরিক সমস্যার সমাধান হবে না। কোনো ব্যাধিতে ভুগলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বৃষ : শনিগ্রহ বর্তমানে বৃহস্পতিতে অবস্থান করায় জাতকের জন্য সুন্দর একটা পরিবর্তন আসবে। অতীত ভুলে বর্তমানে, নিজের ওপর আস্থা রাখুন।
মিথুন : মঙ্গলগ্রহের ভৌমজীবরুণাঃ দ্বিতীয়পতিত্ব হেতু মারকের সম্ভাবনা থাকছে। আপনার প্রতিবেশী দুয়ারে দাঁড়িয়ে। সবল কোনো ব্যক্তির সহায়তা নিন।
কর্কট : ভার্গবেন্দুসুতৌ, ব্যবসা ক্ষেত্রে বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা। জাতক অর্থলগগ্নির পূর্বে লিখিত চুক্তি সম্পাদন করুন।
সিংহ : বৃহস্পতি পঞ্চম ও অষ্টপতি এবং মঙ্গল চর্তু ও নবমপতিতে অবস্থান করায় এ-সপ্তাহে ব্যবসা ও রাজনীতিতে আপনার প্রতিদ্বন্দ্বী পরাস্ত হবে।
কন্যা : জাতকের এই লগেড়ব শুক্র নবমপতিতে পতিত হওয়ায় শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্মাননা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
তুলা : চন্দ্র ও বুধের যোগে তুলারাশির জাতক সামাজিক কাজে সফল হবেন। তবে দ্রুত অর্থলাভে কোনো অন্যায় পথে ব্যবসা করলে পরে বিপদ হবে।
বৃশ্চিক : শনিগ্রহের ফাঁড়া কেটে গেছে। রবি ও চন্দ্রের যোগে, রাজযোগ হবে। জনস্বার্থে এগিয়ে এলে রাজ-পরিবারের সাহায্য পাবেন। নিশ্চিন্তে এগিয়ে যান।
ধনু : মঙ্গল ও রবিগ্রহের প্রভাবে শুক্রগ্রহকেই পাপগ্রহ আখ্যা দেওয়া হয়েছে। তাই অতীতের ভুলের কথা না ভেবে, আগামীর পরিকল্পনা বর্তমানেই করুন।
মকর : দশম রাশির জাতকের জন্য শনিগ্রহ স্বয়ং মারক। দ্বিতীয় পর্যায়ে মঙ্গলাদির আবির্ভাবের ফলে সফল হবেন। কাজে ঝাঁপিয়ে পড়ুন জয় নিশ্চিত।
কুম্ভ : জীবচন্দ্রকুজাঃ একো দৈত্যগুরুঃ শুভঃ জাতকের সহায় সম্পত্তির সঙ্গে আর্থিকরূপে লাভবান হওয়ার সুযোগ এসেছে। গুরুর আশীর্বাদে এগিয়ে যান।
মীন : রবি ও শুক্র স্বীয় মারক হলেও মঙ্গলগ্রহের অন্তর্দশাকালে বিনাশ কেটে যাবে। ফলে বহুলাকাক্সিক্ষত ফল লাভ হবে। ভয় নেই সিদ্ধান্তে অটল থাকুন।
