এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংক

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪৯ এএম

ব্র্যাক ব্যাংক এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট ‘এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ড’ নামে মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনায় কাস্টোডিয়াল চুক্তি করেছে। এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংকের ক্যাপিটাল মার্কেট ইউনিট মিউচুয়াল ফান্ডটি পরিচালনার জন্য এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টকে কাস্টোডিয়াল সার্ভিস দেবে। ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ফায়েকুজ্জামান সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেন।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত