আ.লীগ লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে অভ্যস্ত : রিজভী

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০১:৪৪ এএম

আওয়ামী লীগ লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে অভ্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের দোতলায় জহুর হোসেন চৌধুরী হলে ‘রক্তাক্ত ২৮ অক্টোবর গণতন্ত্রের কলঙ্ক’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘২৮ অক্টোবর ইতিহাসের নির্মম রক্তাক্ত ও ভয়ংকর ঘটনা, যা ক্রমান্বয়ে মিলিয়ে যাচ্ছে। যারা গণতন্ত্রের পক্ষে কাজ করেন, কথা বলেন, সরকার তাদেরকে কথায় কথায় জঙ্গিসহ নানা অভিধা দেয়। কিন্তু এই সরকার মানুষের মনের ভাষা বুঝতে চায় না। কারণ তাদের তো  ভোটের দরকার নেই। তাদের দরকার হচ্ছে ক্ষমতা। তাহলে জঙ্গির সংজ্ঞা কী? আপনার সোনার ছেলেরা মানুষ পিটিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছে। সেটা তো জঙ্গির চেয়ে বড় ঘটনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত