অস্ট্রেলিয়াকে ১২৫ রানে অলআউট করে দিল ইংলিশ পেসাররা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৯:৪৯ পিএম

পাওয়ার-প্লে শেষে স্কোরবোর্ডে ২১ রান জমা হতেই ৪ উইকেট নেই। সেখান থেকে অধিনায়কসুলভ দায়িত্বে অস্ট্রেলিয়াকে শতক পেরোনো সংগ্রহ এনে দিলেন অ্যারন ফিঞ্চ।

দুবাইতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইয়ন মরগান যে কোনো ভুল করেননি তা শুরুতেই বুঝিয়ে দিলেন দুই পেসার ক্রিস ওকস ও ক্রিস জর্ডান।

শেষদিকে তাদের সঙ্গে যোগ দিলেন টাইমল মিলস। ইংলিশ পেসারদের সামনে নাস্তানাবুদ অজিরা নিয়মিত বিরতিতে উইকেট বিসর্জন দিয়ে সব কটি উইকেট হারিয়ে ১২৫ রানের সংগ্রহ পেয়েছে।

দুঃসময়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপটা ধরে রেখেছিলেন ফিঞ্চ। ৪৯ বলে ৪ চারে ৪৪ রান এসেছে অজি ওপেনারের ব্যাট থেকে। এছাড়া দুই ছক্কায় ২০ বলে ২০ রান করেন অ্যাস্টন অ্যাগার। ১৮ বলে ২ চারে ১৮ রান করেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড।

ইংল্যান্ডের হয়ে ওকস ও মিলস দুটি করে উইকেট নিয়েছেন। কৃপণ বোলিংয়ের তিন উইকেট নেন জর্ডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত