বেনজেমার জেল

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০১:০২ এএম

ফ্রান্স জাতীয় দলের সাবেক সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে সেক্স টেপ দিয়ে ব্ল্যাকমেইল চেষ্টার দায়ে এক বছরের স্থগিত কারাদণ্ড হয়েছে করিম বেনজেমার। ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে। বেনজেমার সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে থাকাকালীন ২০১৫ সালের জুনে ভালবুয়েনার ফোন থেকে নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি চুরি হয়। এক ব্যক্তি ফোনে এক লাখ ইউরো দাবি করে ছবি ফাঁসের হুমকি দেয়। ভালবুয়েনা অর্থ দিতে অস্বীকৃতি জানিয়ে মামলা করে বেনজেমা ও ৫ ব্যক্তির বিরুদ্ধে। ওই কাণ্ডে জাতীয় দলে জায়গা হারান বেনজেমা। ৬ বছর পর ইউরো ২০২০-এ ফ্রান্স দলে ফেরা বেনজেমা বরবারই সেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত