নেপালের আইকনিক অ্যাওয়ার্ড পেলেন হারুন-উর-রশীদ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩ এএম

নেপাল ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ মো. হারুন-উর-রশীদ সিআইপি। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ সম্মাননা দেওয়া হয়। নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। ব্যবসা ও সমাজকর্মে অনন্য অবদান রাখায় নেপালের বেসরকারিভাবে বড় উদ্যোক্তা হিসেবে এই পুরস্কার দিয়ে থাকে।

৪০ বছরেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে আলহাজ হারুন-উর-রশীদ টেক্সটাইল খাতে ব্যবসা করে আসছেন, একই সঙ্গে তিনি সমাজকল্যাণে অসাধারণ অবদান রাখছেন। রপ্তানি ক্ষেত্রে অনন্য অবদান রাখায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ১৬ বার রাষ্ট্রীয় পুরস্কার এবং সফল ব্যবসায়ী হিসেবে তিনি ১৭ বার সিআইপি নির্বাচিত হন। তিনি এফবিসিসিআই-এর ৬ বার পরিচালক নির্বাচিত হন। এ ছাড়াও তিনি দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে জড়িত। হারুন-উর-রশীদ কর্মজীবনে অনেক উল্লেখযোগ্য মাইলফলক সাফল্য অর্জন করেছেন। এরই মধ্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন এই কৃতী শিল্পপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত