ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দ্রুত এগিয়ে যাচ্ছে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০১:৫৫ এএম

দেশব্যাপী টেকসই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের দ্রুত প্রসার ঘটছে। ফলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক অগ্রগতির বিভিন্ন সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর থেকে এগিয়ে চলেছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘নবম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১’-এর অংশ হিসেবে ‘সমন্বিত উন্নয়ন নিশ্চিতকল্পে এসএমই ক্লাস্টারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ সময় তিনি বলেছেন, বর্তমান সরকারের নেওয়া শিল্পনীতি ও কর্মসূচির ফলে জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে। এসএমই পণ্য মেলার মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সৃষ্টিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে শিল্প উদ্যোক্তাদের আহ্বান জানাই।

সেমিনারে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার, এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক মির্জা নূরুল গণী শোভন, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার, ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করীম মুন্না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত