মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং গ্রামীণফোন লিমিটেড সম্প্রতি একটি হোটেলে জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা সংবলিত কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার এবং প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড উন্মোচন করেছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস ও তারেক রিয়াজ খান, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব প্রমুখ ।
এই কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা মিলবে। যেমন প্রথম বছরে কার্ডে ফি প্রযোজ্য নয়, লাউঞ্জকি’র আওতায় বিশ্বব্যাপী ১১০০ এয়ার লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার, দেশজুড়ে এমটিবি এয়ার লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার, মিট ও গ্রিট সেবা, শুভেচ্ছাসূচক এমটিবি প্রোটেকশন প্লান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেবাসহ আরও অনেক সেবা। বিজ্ঞপ্তি
