দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’।
পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।
জানা গেছে, রাজধানীর পাঁচটি প্রেক্ষাগৃহসহ নারায়ণগঞ্জের একটি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’।
রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখাসহ যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে ছবিটি।
‘লাল মোরগের ঝুঁটি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।
