পণ্যমূল্যে ভ্যাট অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:১২ পিএম

গ্রাহকের জন্য প্রদর্শিত পণ্যমূল্যের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকতে হবে। মূল্যের সঙ্গে আলাদাভাবে ভ্যাট যুক্ত করা যাবে না। পণ্যমূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্তি সব জায়গায় নিশ্চিত করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে  সেগুনবাগিচার এনবিআর ভবনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। আজ শুক্রবার ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালিত হবে। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্যমূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে ক্রেতা পণ্য বিক্রির রসিদ নিলেই সরকারি কোষাগারে ভ্যাটের টাকা জমা হয়ে যাবে। আর রসিদ না নিলে দোকানদার ভ্যাটের টাকা নিজের পকেটে নেবেন। ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকেল ডিভাইস (ইএফডি) বা ভ্যাটের মেশিন লাগানোয় এনবিআরের সমস্যার কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত