গলফ টুর্নামেন্ট উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৩:০০ পিএম

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ‘জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্ট ২০২১’।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন উদ্বোধন করেন। 

তিন দিনব্যাপী টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় ৬০০ গলফার অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারী ছাড়াও এ সময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএসএম হামিদুর রহমান, জেনারেল ম্যানেজার গলফ অপারেশনস লে. কর্নেল (অব.) এম এম গোলাম মোহায়মেন এবং জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, দুই পরিচালক ড. কাজী আনিস আহমেদ ও কাজী এনাম আহমেদসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত