ভাসানচর থেকে পালানো রোহিঙ্গা নারীর মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:১২ পিএম

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা সেতারা বেগম (৩০) নামে রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর রাতের দিকে অসুস্থ অবস্থায় মা নুরবাহারকে সঙ্গে নিয়ে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে এবং আটক নুরবাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী।

পুলিশ জানায়, সেতারা বেগমের মায়ের দেওয়া তথ্য অনুযায়ী ২০-২৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন সেতারা। শনিবার ভোর রাতের দিকে সেতারা বেগম ও তার মা নুরবাহার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কুতুপালংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজাম্মেল গ্রামের ঘাট এলাকায় শনিবার ভোর রাতে দালালেরা কৌশলে নামিয়ে দিয়ে যায়। পরে স্থানীয়রা অসুস্থ সেতারাকে দুপুরের দিকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সেতারা বেগমের মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত