বাংলাদেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে ৫৭ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) সম্মাননা দিয়েছে সরকার। এনআরবি সিআইপি অ্যাসোসিয়শন সম্প্রতি রাজধানীর একটি হোটেলে নবনির্বাচিত এই সিআইপিদের সংবর্ধনা ও ক্রেস্ট দিয়েছে। এনআরবি সিআইপি অ্যাসোসিয়শনের প্রেসিডেন্ট ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমানের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
