বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি এবং মো. আবুল হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার পুরানা পল্টনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে এম এম এ কবির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ গোলাম সরোয়ার কাইউম এবং মো. আখেরুল ইসলাম সমান ভোট পেয়ে নির্বাচিত হন। গতকাল বেলা ১১টায় ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল। তিনি ভোট দেওয়ার পর প্রার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
