রাতুল প্রপার্টিজ লিমিটেড দেশের প্রথম সারির সেকেন্ডারি এবং ব্র্যান্ড নিউ প্রপার্টি ক্রয়-বিক্রয় বা এক্সচেঞ্জের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এবারের রিহ্যাব ফেয়ারে রাতুল প্রপার্টিজের স্টলে ভিড় সবচেয়ে বেশি। ২০০৬ সাল থেকে সুনামের সঙ্গে প্লট-ফ্ল্যাট এবং কমার্শিয়াাল স্পেস ক্রয়-বিক্রয়ের মার্কেটপ্লেস হিসেবে কাজ করে যাচ্ছে রাতুল প্রোপার্টিজ লিমিটেড। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সেবাসমূহ গতিশীল আর ভোক্তাকেন্দ্রিক করতে দক্ষ জনবলের মাধ্যমে প্রপার্টিসংক্রান্ত লিগ্যাল সাপোর্ট প্রপার্টি রেনোভেশন এবং মালিকানা পরিবর্তনসহ সব ধরনের সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি।
রাতুল প্রপার্টিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলী নুর বলেন, বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকা গুলশান, বসুন্ধরা, উত্তরা, বনানী, ধানমন্ডি, মিরপুর, বাংলা মোটর এবং পল্টনে অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয় ও এক্সচেঞ্জ করে আসছে এবং অচিরেই বাংলাদেশব্যাপী আমাদের সেবার পরিসর বাড়ছে।
তিনি আরও বলেন, রাতুল প্রপার্টিজের উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে রয়েছে নতুন বা পুরাতন অ্যাপার্টমেন্ট , কমার্শিয়াল স্পেস, ল্যান্ড বিল্ডিং ক্রয়-বিক্রয় সার্ভিস, ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, বাড়ি, অফিসের ইন্টেরিয়র সংক্রান্ত সকল প্রকার পরামর্শ প্রদান। বিজ্ঞপ্তি।
