সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। ৫০০ কোটি টাকার বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭ থেকে ৯ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত