শেয়ারবাজার চাঙা করতে আবারও ঋণনীতিতে পরিবর্তন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১১:১২ পিএম

শেয়ারবাজার চাঙা করতে আবারও ঋণসংক্রান্ত নীতিতে পরিবর্তন আনল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার বিএসইসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

নতুন বিধানের ফলে তালিকাভুক্ত যেসব কোম্পানির শ্রেণিমান বাড়বে বা উন্নতি হবে, সেসব কোম্পানি শ্রেণি বদলের দিন থেকে ঋণসুবিধা পাবে। তবে জেড শ্রেণি থেকে কোনো কোম্পানির শ্রেণিমান উন্নত হলে, সে ক্ষেত্রে প্রথম সাত দিন ওই কোম্পানি ঋণসুবিধা পাবে না।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজার চাঙা করতে ঋণসুবিধায় এ পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সর্বশেষ গত ১৫ নভেম্বর ঋণসংক্রান্ত নীতি পরিবর্তন করেছিল বিএসইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত