৫ দিনের রিহ্যাব আবাসন মেলার পর্দা নামছে আজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০২:০৯ এএম

দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত আবাসন মেলার ২২তম আসরের পর্দা নামছে আজ সোমবার। গত বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মেলার শেষদিন আজ। এবারের মেলার ডায়মন্ড স্পন্সর রূপায়ণ রিয়েল এস্টেট লিমিটেড এবং গোল্ড স্পন্সর রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

মেলায় ২২০টি স্টলে ১১২টি আবাসন প্রতিষ্ঠান, ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ১৮টি নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশের সুযোগ পেয়েছেন। মেলায় বিক্রি হওয়া টিকিট থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এ বছর প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত