আর্মেনিয়ার সঙ্গে আলোচনায় বসছে তুরস্ক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:১৫ এএম

রাশিয়ার রাজধানী মস্কোয় আর্মেনিয়ার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক। এতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন উভয় দেশের প্রতিনিধিরা। গতকাল সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ তথ্য দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। রাশিয়ার মধ্যস্থতায় আয়োজিত এ বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে তুরস্ক ও আর্মেনিয়ার বিশেষ দূত অংশ নেবেন। মেভলুত কাভুসোগলু বলেন, প্রতিটি দেশের বিশেষ দূতদের প্রথমে ফোনে কথা বলা উচিত এবং মুখোমুখি বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করা উচিত। তিনি বলেন, আর্মেনিয়ার প্রত্যাশা অনুযায়ী প্রথম বৈঠকটি মস্কোতে অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আঙ্কারা সরাসরি যোগাযোগের ব্যাপারে আগ্রহী। দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার জন্য উভয় দেশের পক্ষ থেকে বিশেষ দূত নিয়োগের কথাও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত