সূর্যমুখী লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবি ব্যাংক। এর আওতায় এবি ব্যাংক এবং সূর্যমুখী বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী উদ্যোগে অংশ নেবে।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান এবং সূর্যমুখীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফিদা হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল উপস্থিত ছিলেন।
