রাজধানীর সদরঘাটে অভিযান চালিয়ে সাতটি যাত্রীবাহী লঞ্চকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নৌপরিবহন অধিদপ্তর বুধবার বিকেলে এ আদালত পরিচালনা করে।
অভিযানে যেসব লঞ্চকে জরিমানা করা হয়- ঢাকা-পটুয়াখালী (বগা) রুটের জামাল-৫, ঢাকা-বরিশাল (লোকাল) রুটের সম্রাট-২, ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-৯, ঝালকাঠি রুটের ফারহান-৭, ঢাকা-তুষখালী রুটের পূবালী-৭, ঢাকা-হাতিয়া রুটের তাসরিফ-২ ও ঢাকা-মেহেন্দীগঞ্জ রুটের ইয়াদ-২।
ওই সাত লঞ্চের তেলের লাইনে লিকেজ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া লঞ্চগুলোর ইঞ্জিনের তাপ নিয়ন্ত্রণের পাইপে তাপনিরোধক আস্তরণ ছিল না। একটিতে ছিল না অগ্নিনির্বাপক যন্ত্রও। আরেকটিতে নেভিগেশন লাইট ছিল না।
