ওয়াদা ডট ইনসিওর গার্ডিয়ান লাইফ চুক্তি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২:৪৫ এএম

ডিজিটাইজিং ইন্স্যুরেন্সের পথিকৃৎ ও ডিজিটাল সেবাদাতা প্ল্যাটফর্ম ওয়াদা ডট ইনসিওরের সঙ্গে সম্প্রতি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। চুক্তির আওতায় ওয়াদা লিমিটেডের গ্রাহকরা ওয়াদা ডট ইনসিওর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বীমা পলিসি নেওয়ার সুযোগ পাবেন।

গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার; ইয়াসিন আরাফাত, হেড অব ডিজিটাল চ্যানেল ও এডিসি; আসিফ উল ইসলাম, এভিপি, ডিজিটাল চ্যানেল ও এডিসি; আরিফুল হক, এভিপি, ডিজিটাল চ্যানেল ও এডিসি প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত