আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিবার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই অকৃতকার্যরা হতাশ হয়ে পড়েন। তাদের সাহস দিয়ে অনুপ্রেরণা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া চঞ্চলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘‘আজ যারা জি পি এ ফাইভ পায়নি, আমার ধারণা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করত, যেমন খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা…নানান কিছু…সমস্যা নাই এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। কিন্তু কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেইম খেলে, ফেবু করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে, তার ভবিষ্যৎ কিন্তু সুবিধার না। যেমন আমি আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম। সমস্যা নাই আবার ঠিক হয়ে গেছি…’’
আর যারা বইয়ের পোঁকা ছিলা, শুধু পড়ালেখা করছো, তারাই তো সোনার জিপিএ পাইছো। সোনার জিপিএ পাওয়া সোনামনিদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও আশীর্বাদ। তবে তোমরা শুধু ভালো রেজাল্ট করে থেমে যেও না। দেশটাকে ভালোবাইসো, দেশের জন্য কিছু কইরো।
মনে রাইখো, এর আগে ভালো ভালো রেজাল্ট কইরা হাজার হাজার সোনামনিরা বিদেশ গেছেগা, আর দেশে ফেরে নাই….ঐ সব সোনামনি দিয়া দেশের তেমন কোন মঙ্গল হয় না। খারাপ রেজাল্ট কইরা যারা হতাশ হয়ে গেছো, তাদের জন্য আমি আছি…উইল হেল্প ইউ গাইস…আমি তোমাদের দলে ছিলাম। এখন কিন্তু ভালোই করতেছি। সাহস হারাইও না সোনা বঞ্চিত খোকা খুকুরা।
দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে যা করবা, তাই ঠিক…মনে রাখবা, ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি। আমি পাগল সবাইরেই সাহস দেই…লাভ ইউ অল গাইস।’’
