‘অচল পয়সা’ ব্যান্ড তাদের প্রথম নিজস্ব গান 'দেবী'র মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছে। ঢাকার এপোজি প্রডাকশনস থেকে গত ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে গানটি।
২০১৯ সালের দিকে পাঁচজন সদস্য নিয়ে গঠিত হয় এই ব্যান্ড। অচল পয়সা মূলত সাইকেডেলিক রক মিউজিক, হার্ড রক নিয়ে কাজ করে। দেশের ব্যান্ড এল.আর.বি, নগর বাউল, আর্ক, ওয়ারফেজ, মাইলস এবং পশ্চিমা মেটালিকা, আয়রন মেইডেন, মেগাডেথ, স্করপিয়নস, গান্স এন রোজেস এসব ব্যান্ড তাদের অনুপ্রেরণা।
'দেবী' গানটি সম্পর্কে 'অচল পয়সা'র ভোকাল এবং গানটির গীতিকার-সুরকার সাইফ জানান, ‘সমসাময়িক সকল অনিয়ম আর দুর্দশা নিয়ে এ গানে কথা বলা হয়েছে। আশা করি গানটির মধ্য দিয়ে সমাজের চিত্র আমাদের কণ্ঠের মাধ্যমে ফুটে উঠবে!’
গানটির সংগীতায়োজন করেছেন লীড গিটারিস্ট ধ্রুব। অচল পয়সা'র অন্যান্য সদস্যরা হলেন- আজিম(ড্রামস), মারুফ(বেস গীটার), অর্ণব(গীটার)।
