মোশাররফ করিম-পরীমনির জন্য নোবেলের গান (ভিডিও)

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:৫১ এএম

সিনেমার টাইটেল গানে নিজেকে উজাড় করে গাইলেন মঈনুল আহসান নোবেল। রবিবার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘মুখোশ’ ছবির গানটি।

আব্রাহাম তামিমের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন।

পরিচালক ইফতেখার শুভর নিজের লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফোর’ অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘মুখোশ’।

টাইটেল গানের প্রধান চরিত্র হয়ে এসেছেন মোশাররফ করিম। যাকে একজন উচ্চাকাঙ্খী লেখক চরিত্রে দেখা যাবে ছবিতে। তার সঙ্গে পরীমনির জটিলতা বুঝতে পর্দায় মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর পরী বিপরীতে আছেন জিয়াউল রোশান।

‘মুখোশ’ গানটিতে তিন তারকার পাশাপাশি এক ঝলকের জন্য দেখা গেছে পরিচিত অনেক মুখ। তবে রহস্য আবর্তিত হয়েছে এ তিনজনকে ঘিরে।

সিনেমাটিতে আরও দেখা যাবে আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, এলিনা শাম্মীসহ অনেকেই। এ অভিনেতারাও আছেন গানের ভিডিওতে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ শুক্রবার প্রেক্ষাগৃহে আসবে ‘মুখোশ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত