‘হায়দার রিজভী: সিনেলোকের পরমপুরুষ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০২:৪১ পিএম

প্রকাশ হতে যাচ্ছে নির্মাতা ও চলচ্চিত্র বিষয়ক শিক্ষক হায়দার রিজভীকে নিয়ে বই ‘হায়দার রিজভী: সিনেলোকের পরমপুরুষ’। এ উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনার পাশাপাশি থাকছে হায়দার রিজভী পরিচালিত চলচ্চিত্রের প্রদর্শনী।

বইটি সম্পাদনা করেছেন রাজীব আহসান, প্রকাশ করছে প্যান্ডোরাস বক্স।

সোশ্যাল মিডিয়া পোস্টে রাজীব আহসান জানান, ৮ জানুয়ারি বিকেলে সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘হায়দার রিজভী: সিনেলোকের পরমপুরুষ’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার শামীম আখতার, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং চারুশিল্প ও চলচ্চিত্র সমালোচক মইনুদ্দীন খালেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যজন রামেন্দু মজুমদার।

রাজীব আহসান আরও জানান, আলোচনা পর্ব শেষে হায়দার রিজভী নির্মিত ‘প্রাসিয়ান অফিসার’ এবং ‘নার্সারি রাইমস’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত