জ্যাকলিন ফার্নান্দেজের মায়ের হার্ট অ্যাটাক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা হার্ট অ্যাটাক করেছেন। জ্যাকলিন ভারতে থাকলেও তার মা থাকেন বাহরাইনে। সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন জ্যাকলিনের মা।

ভারতীয় গণমাধ্যম জানায়, কাজের সূত্রে এক দশকেরও বেশি সময় ধরে ভারতেই রয়েছেন জ্যাকলিন। কিন্তু অভিনেত্রীর মা-বাবা থাকেন বাহরাইনে। অতীতে নানা সাক্ষাৎকারে জ্যাকলিন জানিয়েছিলেন, ভারতে করোনা ছড়াতে দেখে তার মা-বাবা তাকে বাহরাইনে এসে থাকার উপদেশ দিয়েছিলেন। কিন্তু কাজের জন্য তাদের কথা রাখতে পারেননি জ্যাকলিন। কিন্তু আপাতত মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার বিষয়। এ বিষয়ে এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি জ্যাকলিন।

এদিকে প্রতারকের সঙ্গে নাম জড়িয়ে সময় ভালো যাচ্ছে না জ্যাকলিনের। ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার নাম জড়িয়েছে। তদন্ত করে জানা গিয়েছে, অভিনেত্রীর মন পেতে তাকে অসংখ্য বিলাসবহুল উপহার দিয়েছিলেন সুকেশ। এ বিষয়ে একাধিকবার জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুকেশ-বিতর্কের মাঝেই মায়ের অসুস্থতা চিন্তা বাড়িয়ে দিল জ্যাকলিনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত