মিরপুরে একসঙ্গে মাহমুদউল্লাহ-জাহানারার অনুশীলন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৬:০৪ পিএম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠ প্রতিদিনই মুখর থাকে ক্রিকেটারদের পদচারণায়। পুরুষ ও নারী দলের ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করেন এই মাঠে। মঙ্গলবার যেখানে একটি দৃশ্য আলাদা করে নজর কেড়েছে। পাশাপাশি নেটে একসঙ্গে অনুশীলন করতে দেখা গেছে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নারী দলের বড় তারকা জাহানারা আলমকে।

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন নিউজিল্যান্ডে। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন। তাই এখন জাতীয় দলের সঙ্গে নেই তিনি। তবে আসছে বিপিএলের জন্য নিজেকে তৈরি করছেন। নিয়মিতই অনুশীলন করছেন মিরপুরে।

image

অন্যদিকে সামনে নারী দল খেলবে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে। সেই আসর উপলক্ষে অনুশীলন চালিয়ে যাচ্ছে নারী দল। এদিন নেটে নারী দলের পেসাররা বেশ কিছু সময় বোলিং করেন। যেখানে ছিলেন জাহানারা আলমও। আলাদা করেই নজর কেড়েছেন তিনি।

ঠিক সেই সময়ই পাশের নেটে ব্যাটিং করেন মাহমুদউল্লাহ। নেট বোলাররা তো ছিলই। মাহমুদউল্লাহকে বল করতে দেখা গেছে কাজী অনিককে। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর তিনিও মিরপুরের অনুশীলনে এখন নিয়মিত মুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত