৭০৭ ইউনিয়নে ব্যাংক বন্ধ আজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:০৭ পিএম

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ বুধবার। স্থানীয় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এই দিন দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৭ ইউনিয়নে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এ নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ নির্দেশনা পাঠায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত