ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও চারজন। তাদের মধ্যে দুজন ঢাকার। বাকি দুজন ঢাকার বাইরে ভর্তি হয়েছে।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৭ রোগীর মধ্যে ঢাকাতেই আছে ২৯ জন আর বাকি ১৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের। চলতি বছরে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
