বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন (ভিডিও)

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:৪০ এএম

রাজধানীর বাংলামোটরে অবস্থিত রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার ১১টার দিকে বহুতল এ ভবনে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

১১ তলার ভবনের সবচেয়ে ওপরের তলায় অগ্নিকাণ্ডের সূচনা বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশন জানায়, ওই ভবনে তাদের অফিস ও স্টুডিও রয়েছে।

আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত