প্রয়াত প্রকৌশলীকে অ্যাওয়ার্ড দিল এমটিবি ফাউন্ডেশন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০১:১৮ এএম

প্রতিবাদী ও সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ এমটিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে দশম ‘ব্রেভারি অ্যান্ড কারেজ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রয়াত প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের পরিবারকে। দেলোয়ার হোসেন ছিলেন বুয়েটের সাবেক ছাত্র ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী। ঘুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অদম্য ব্যক্তিত্ব দেলোয়ারকে তার সততার পক্ষে দৃঢ় সংকল্প ও সমাজে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় মনোভাব পোষণের কারণে নিজের জীবন উৎসর্গ করতে হয়। এমটিবির চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. আবদুল মালেক, পরিচালক রাশেদ চৌধুরী, এমডি-সিইও সৈয়দ মাহবুবুর রহমানের উপস্থিতিতে সম্প্রতি এমটিবি সেন্টারে দেলোয়ার হোসেনের পরিবারকে একটি সম্মাননা ক্রেস্ট ও চেক দেওয়া হয়। এ সময় এমটিবির ডিএমডি রেইস উদ্দীন আহ্মাদ, গ্রুপ কোম্পানি সেক্রেটারি মালিক মুনতাসির রেজা, এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত