শীতে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

শীতের আগমনের সাথে সাথে আমাদের ত্বকও কিন্তু জানান দিতে শুরু করে ছোট বড় নানা ধরনের সমস্যা। শীতে ত্বক আর্দ্রতা  হারায়। এর ফলে ত্বকের পিগমেন্টেশনের সমস্যা থেকে শুরু করে ত্বক খসখসে হয়ে পড়া, ঠোঁট ফাটার মত সমস্যা দেখে দিতে থাকে। শীতের ত্বকের যত্নে কেন ময়েশ্চারাইজার জরুরি তা জানা  প্রয়োজন।

ময়েশ্চারাইজার কী করে

ময়েশ্চারাইজার ত্বকের আদ্রতা ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া ত্বকের  বাইরে একটি লেয়ার তৈরি করে। এতে বাইরের ক্ষতিকর জীবাণু এবং ধুলাবালি সহজেই ত্বকের ক্ষতি করতে পারে না। ত্বকের পিগমেন্টেশনের সমস্যা বা দাগ দূর করতে ময়েশ্চারাইজার জরুরি।

কেন জরুরি

০০০ বাহিরে আবহাওয়া যেমনই হোক, বাহিরে থাকুন কিংবা ঘরের ভেতর, শীতকালে কিন্তু খুব দ্রুত ত্বক আর্দ্রতা হারায়। ময়েশ্চারাইজার মূলত আমাদের ত্বকের এই হারিয়ে যাওয়া আর্দ্রতাকে ইনস্ট্যান্ট ফিরিয়ে আনতে সাহায্য করে। এরফলে ত্বকের নানা ধরনের সমস্যাও দুর হয়।

০০০ অ্যান্টি এজিং সমস্যা রোধে ময়েশ্চারাইজার জরুরি। যাদের ত্বক তুলনামূলক ভাবে শুস্ক, যাদের তৈলাক্ত ত্বক তাদের অন্যদের তুলনায় বয়সের ছাপ বা বলিরেখা খুব দ্রুত পড়ে। তাই ত্বকের যত্নে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

০০০  শীতের সময় অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন না। ফলে ত্বকে সানট্যান বা সানবার্নের মত সমস্যা হয়। কিন্তু তারা বুঝতে পারেন না। অথচ সুর্যের ক্ষতিকর রশ্নি শীতে আরো বেশি ত্বকের ক্ষতি করে।  ত্বককে সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে সুরক্ষা দিতে এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার হতে পারে এই সময়ের সঙ্গী।

ব্যবহার করার সঠিক সময়

শীতে ময়েশ্চারাইজার শুধু মুখের ত্বকেই নয় শরীরের জন্যও দরকার। শরীরে ময়েশ্চারাইজার ব্যবহারের জন্যে গোসলের পরের সময়টাই বেছে নেয়া ভালো। কারন এই সময় ত্বকে একটা ভেজাভাব থাকে।  যার ফলে ময়েশ্চারাইজার ব্যবহারের কার্যকারিতা বেশি পাওয়া যায়। মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন প্রতিবার ফেইস ওয়াশ দিয়ে মুখ পরিস্কার করার পর। তবে সবচেয়ে ভালো ফলাফল পেতে আমাদের সকালে এবং রাতের যত্নে অবশ্যই ময়েশ্চারাইজার রাখতে হবে । বিশেষ করে শীতকালে কোনভাবেই ময়েশ্চারাইজার বাদ দেওয়া যাবে না।

ময়েশ্চারাইজার  দেয়ার নিয়ম

শুস্ক ত্বকে ময়েশ্চারাইজার না লাগিয়ে  ভেজা ভাব থাকতে ময়েশ্চারাইজার লাগাতে হবে। ভাল ফলাফল পেতে প্রতিদিন ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে দুই বেলা ময়েশ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন। অনেকেই শীতকালে অভিযোগ করে থাকেন, ত্বক শুস্ক হওয়ায় মেকআপের প্রসাধন ভেসে ভেসে থাকে। এ সমস্যার সমাধান হলো মুখ ভাল ভাবে পরিস্কার করার আগেই ময়েশ্চারাইজার দিন। কিছুক্ষন হালকা হাতে ম্যাসাজ করার পর  মুখ ক্লিনজার দিয়ে পরিস্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর ব্যবহুত প্রসাধনগুলো ব্যবহার করুন। এছাড়া যারা প্রতিদিনই বাইরে বের হন কিংবা মেকআপ করেন তারা ডাবল ক্লেনজিং করার পর সাথে সাথে ত্বকের ধরন অনুযায়ী ভালমানের ময়েশ্চারাইজার দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত