অর্গানোগ্রাম শিগগির ছাড় করার ব্যাপারে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর। আমাদের আশা আগামী এক বছরের মধ্যে এই অর্গানোগ্রাম চূড়ান্ত হবে।
গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন অডিটরিয়ামে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানের গোল্ডেন স্পন্সর বসুন্ধরা বিটুমিনের প্রকল্প প্রধান নাফিজ ইমতিয়াজ আলম বলেন, দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে বসুন্ধরা বিটুমিন। এর ধারাবাহিকতা রক্ষায় করোনা মহামারীর নানা প্রতিকূলতার মধ্যেও বসুন্ধরা বিটুমিনের উৎপাদন প্রক্রিয়া চলমান ছিল। তিনি বলেন, উৎপাদন প্রক্রিয়া আরও ভালোভাবে অব্যাহত রাখার জন্য ভালোমানের পণ্য উৎপাদনের জন্য আমাদের গবেষণা সক্ষমতা রয়েছে। এ জন্য দেশের প্রথম সারির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিশিয়ানার সম্পৃক্ত। একই সঙ্গে আপনাদের সঙ্গে মেলবন্ধন তৈরি হলে এই উদ্যোগ আরও সমৃদ্ধ হবে। এটি দেশের টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এ ছাড়া দেশের সম্পদ দেশে রাখা এবং নিজেদের পণ্যকে উৎসাহিত করা যাবে। বিজ্ঞপ্তি
