সঙ্গী অদল-বদল করার ভয়ঙ্কর সেক্স র‍্যাকেট ফাঁস

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৩:০৫ পিএম

বিপাশা বসু, অক্ষয় কুমার, কারিনা কাপুর ও ববি দেওল অভিনীত ‘‌আজনবী’  সিনেমাটির কথা মনে আছে, যেখানে অক্ষয় কুমার ববি দেওয়লকে তাঁদের স্ত্রী অদল-বদল করার কথা বলেছিল। এবার সেই একই জিনিস দেখা গেল বাস্তবে। সঙ্গী অদল-বদল করে সেক্স র‌্যাকেট চালানোর অভিযোগে ভারতের কেরালায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় এই মধুচক্র ফাঁস হয়। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে হাজারের বেশি যুগল যুক্ত থাকতে পারে।

সম্প্রতি এক নারী কারুকাচাল পুলিশের কাছে অভিযোগ জানান যে তাঁর স্বামী তাঁকে জোর করে অন্য চার পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছেন। তিনি অস্বাভাবিক যৌনতার শিকার বলেও অভিযোগ করেন ওই নারী।

ওই নারীর অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ তদন্তে জানতে পেরেছে যে এই গ্রুপটি পুরো রাজ্যে তাদের সোশ্যাল নেটওয়ার্ক পরিচালনা করে। প্রথমে তারা টেলিগ্রাম ও মেসেঞ্জারে যোগ দেয়। এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখত।

ছগনচেরির ডিওয়াইএসপি আর শ্রীকুমার বলেছে, ‘‌আমরা অভিযোগকারী নারীর স্বামীকে গ্রেপ্তার করেছি। এই চক্রের পেছনে বড় চক্র কাজ করছে এবং আমরা এই মামলার সঙ্গে যুক্ত আরও লোককে খোঁজার চেষ্টা করছি।

অভিযুক্তরা আলেপ্পি, কোট্টায়াম ও এর্নাকুলামের বাসিন্দা। পুলিশ নিশ্চিত করেছে যে রাজ্যজুড়ে থাকা অভিজাত সম্প্রদায়ের মানুষরাই এই চক্রের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে যে ২৫ জনের বেশি মানুষ এই মুহূর্তে পুলিশের পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে এই মামলায় আরও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা র‌য়েছে।

এই চক্রের সোশ্যাল মিডিয়া গ্রুপে হাজার জনের বেশি সদস্য রয়েছে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই চক্রের গ্রুপে পাঁচ হাজারের বেশি দম্পতিকে যুক্ত থাকতে দেখেছে। ২০১৮ সাল থেকে এই চক্রটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের সদস্যরা তাঁদের স্ত্রী অদল-বদলের জন্য মোটা টাকা নিত এবং তারা প্রত্যেকেই সমাজের অভিজাত শ্রেণীর মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত