ডাকাতের উৎপাতে নির্ঘুম কটিয়াদীবাসী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২:৫৪ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। ডাকাতির ভয়ে এবং ডাকাত পাহারা দিতে গিয়ে রীতিমতো নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এই জনপদের বাসিন্দাদের।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর উপজেলার লোহাজুরী ও জালালপুর ইউনিয়নে হঠাৎ করে ডাকাত চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। গত ১৫ দিনে বেশ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও ডাকাতির হুমকি দিয়ে ভয় দেখাচ্ছে একটি চক্র। কয়েকটি ডাকাতির ঘটনার পর ওইসব এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হলেও আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত