ডি ব্রুইনের গোলে ১৩ পয়েন্ট এগিয়ে গেল সিটি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা দুই দল ম্যানচেস্টার সিটি ও চেলসি মুখোমুখি হয়েছিল শনিবার। দুই জায়ান্টের লড়াই সেভাবে জমেনি। ম্যাড়ম্যাড়ে ম্যাচটায় শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন কেভিন ডি ব্রুইন।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে সিটি। ডি ব্রুইন একমাত্র গোলটি করেন ম্যাচের ৭০ মিনিটে।

আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে চেলসির মাঠে গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জিতেছিল সিটি। এদিনের জয়ে শীর্ষস্থান আরো মজবুত করল পেপ গার্দিওলার দল।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল সিটি। আর প্রিমিয়ার লিগে দলটির এটি টানা ১২ জয়।

২২ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে ১২ জয় ও ৭ ড্রয়ে ৪৩ পয়েন্ট চেলসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত