চাকরি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১১:২৯ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু

পরিবর্তন মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ১২ জন। এসএসসি বা সমমান পাস।  বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর তারাও আবেদন করতে পারবে। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে প্রযোজ্য বয়স ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://moefcc.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.moef.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রশাসন-১ অধিশাখা।

সূত্র : ইত্তেফাক, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ১১

নৌপরিবহন মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার ১ জন। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা  এবং অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে যেসব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। একই তারিখে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। কর্মরত বিভাগীয় প্রার্থীদের বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর। (http://mos.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ জানুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.mos.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ :  নৌপরিরহন মন্ত্রণালয়, প্রশাসন শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সূত্র : যুগান্তর, ২৪ ডিসেম্বর, পৃষ্ঠা ১২

বাংলাদেশ ব্যাংক

পদ ও যোগ্যতা : অগ্রণী ব্যাংক লি. এর জন্য সিনিয়র অফিসার (চিকিৎসক) ২ জন। এমবিবিএস পাস এবং বিএমডিসির সনদপ্রাপ্ত। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। একই তারিখে ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৮ বছর এবং  সিনিয়র অফিসার (চিকিৎসক) পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের এই (https://erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৯ ডিসেম্বর, পৃষ্ঠা ৯

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত