তরুণ পেসারকে সুযোগ দিতে নিজেকে সরিয়ে নিলেন নবী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:৫৮ এএম

এক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতে নেদারল্যান্ডসের বিপক্ষে আফগানিস্তানের আসন্ন তিন ম্যাচ ওয়াডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মোহাম্মদ নবী।

৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ২২ বছর বয়সী পেসার নাভিন-উল-হককে সুযোগ দিতে ৫০ ওভারের এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ডাচদের বিপক্ষে সিরিজের পরিবর্তে আগামী বছর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোযোগ দিচ্ছেন নবী।

বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। প্রথমবার ডাক পেয়েছেন ফজল ফারুকী, শহীদুল্লাহ কামাল ও হাসান রিয়াজ।

এই সিরিজের জন্য ১৫ জানুয়ারি ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২১ থেকে ২৫ জানুয়ারি দোহায় চলবে এই ওয়ানডে সিরিজ। আফগানদের মাঠে নেতৃত্ব দেবেন হাসমতউল্লাহ শহীদি। গত বছর টেস্টের পর ওয়ানডেরও অধিনায়কত্ব পান তিনি।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে এই তিন ওয়ানডে সিরিজ খেলা হবে।

আফগানিস্তান স্কোয়াড: আজমাতুল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবাদিন নাঈব, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইকরাম আলিখাইল, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, রশিদ খান, হাসান রিয়াজ, সেলিম সফি, শহীদুল্লাহ কামাল, সরফুদ্দিন আশরাফ, উসমান ঘানি, ইয়ামিন আহমেদজাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত